Saturday, August 1, 2020

পানাচোর ফানু

পানাচোর ফানু
                  সঞ্জিত দাস
পানাচোর ফানুরাম পানাচুরি ছাড়ে না
বোঝালেও বারবার করে অবমাননা।
ছিনতাই ছেড়ে সে আজ পানাচোর
পুকুরের ধার ঘেঁষা তার একখানা ঘর।
পানা গেঁথে গেঁথে হয়েছে তা নির্মাণ
পানাপুর থেকে তাই পেয়ে গেছে সম্মান।
তাজ্জব বনে গেছে যারা সব দেখেছে 
তেতলার ঘরখানা পানা দিয়ে ছেয়েছে।
‘ হেলে দোলে তবু কেন পড়ে না ’
জিগ্যেস করে জিরেচোর হানু মান্না।
মুখে নেই রা কোন চারিদিকে ছুটছে
কে জানে কী সে স্বপ্ন বুনছে।
পানা জমা থাকে যদি কোন পুকুরে
আনবে সে টেনে ঠিক রাত-দুপুরে।
তা বলে তাকে পাগল বোলো না
পানাতে মাথা গুঁজে জুড়ে দেবে কান্না।

No comments:

Post a Comment