Tuesday, December 31, 2019



নববর্ষ
সঞ্জিত দাস
এল এল এল নববর্ষ
নব আভরণে,
প্রতিটি জীবনে কী এনেছে
কে জানে ?
আশার আশায় বসে সবাই
ছিল অপেক্ষায়,
হাসিমুখে স্মরণ রেখে পুরানোকে
দিয়েছে বিদায়।
ভালো কাটুক প্রতিটি ক্ষণ
এইতো কামনা,
ভাঙুক বাধা,সফল হোক
সব সাধনা।
বন্ধন হোক দৃড়, নিষ্কলুষ
হোক মন,
ভালোবাসার মন্ত্র উচ্চারিত হোক
হোক যতন্।
সম্প্রীতি গড়ুক সৌধ,হোক
দ্বেষের পতন,
শান্তির আবহ থাকুক,এড়িয়ে
সংঘর্ষের অন্বেষণ।
হাতে রেখে হাত এগিয়ে
চলো আবার,
এভাবেই গড়ে তুলব আমরা
সুখের সংসার।