Thursday, August 29, 2019

মুক্ত বিহঙ্গ


                 মুক্তবিহঙ্গ
                সঞ্জিত দাস
    
যা উড়ে যা ছুটি রে তোর--
ডানা মেল আকাশে,দ্যাখ নূতন ভোর।
বাঁধব না যে পিঞ্জরে আর--
কূজন কর তাই বারবার।
মুক্তির স্বাদ তোকে দিলাম--
উড়ে বেড়া সর্বত্র অবিরাম।
হোক তোর জীবন সুন্দর--
সঙ্গীর সাথে  বাঁধিস ঘর ।
তোর ডাকে উঠবে জেগে,
মানুষ প্রত্যুষে প্রসন্ন মুখে।
যান্ত্রিকতা বলি দিচ্ছে তোদের,
পিঞ্জর কেনার বাড়ছে খদ্দের!
কিছু তাই শপথ নিয়েছে,
পিঞ্জর দ্বার উন্মুক্ত করেছে।
বাকি সব তোদের উপর
দায়িত্ব নে, হ অগ্রসর।
বেঁচে থাকার উপায় খোঁজ,
চাতুরি শেখ,  হোস্ না ভোজ
লালঝরা জিঘাংসার; তাই বলি--
গোষ্ঠী বেঁধে থাকিস সর্বকাল-ই।
হে ভগবান শক্তি দিও এদের
যেন না হয় বলি অসংখ্য ভীড়ের।











Sunday, August 18, 2019

অনুকবিতা


অণু কবিতা 
বিষয় -জীবন
        বাস্তবেরই সহচর
            সঞ্জিত দাস
   
ঝঞ্ঝা ,সুনামির মাঝে শত
বাঁচে জীবন ,
রূড় বাস্তবেরই সহচর হয়ে
নেয় শরণ।


@অনুকবিতা@
@বিষয় -- বাবা
                প্রেরণার দ্বীপ
                 সঞ্জিত দাস
নিত্যদিনের সংঘর্ষে শান্তির প্রলেপ
স্পর্শে আশাহারা হৃদয়ে,
আসে কাছে, বসে পাশে,ভালোবেসে
প্রেরণার দ্বীপ হয়ে।


বিষয় -প্রার্থনা 
             ধর্ষণের সম্ভাবনা
               সঞ্জিত দাস
যৌবনের হৃদয় উন্মত্ত,চঞ্চল
রাখে প্রেয়সীর নিকট প্রার্থনা,
ব্যর্থ হলে ভাঙে মনোবল --
জাগে শত ধর্ষণের সম্ভাবনা!

গর্ভপাত


   
               গর্ভপাত
              সঞ্জিত দাস
ছন্দ নেই জীবনের, ছন্দ নেই বাঁচার
গর্ভে শিশুর বিকাশ চলছে--
সঙ্গমকালে কামনার স্রোতে ভুলে-
সঙ্গদান তাই বিফলে আজ,
পলায়নে সে ছারপোকার মত
দুমড়ে মুচড়ে নিংড়ে কুসুমের নির্যাস!
লোকমুখের হাসির পাত্র হয়ে আমি--
চৌকাঠ পেরোতে ভয় লাগে এখন
অথচ আগে লাগেনি তা!
ভরসা বিশ্বাস আশ জুগিয়েছিল
তাই হয়ত!
নিবৃত করতে অসমর্থ হয়েছিলাম নিজেকে
আমিও সমদোষী;
আত্মহননই কেবল প্রশান্তির বাহক
কিন্তু  বাঁচতে চাই,পারব কি?
প্রশ্নগুলি জড়ো হয়ে আসে
কন্ঠরোধ হয় অযাচিত আশঙ্কায়--
গর্ভপাতেই কি সব সমস্যার সমাধান?
প্রথম সন্তানের মুখদর্শনের সাধ কোন
নারীরই না জাগে!

Wednesday, August 14, 2019

আসুক সুখের প্রলয়


  
           আসুক সুখের প্রলয়                   
                   সঞ্জিত দাস

"কীট আমরা, উচ্ছিষ্ট আমরা,আমরা সব
রুটির জন্যে কাঁদি আমাদের নেই বৈভব।
স্বপ্ন আছে ইচ্ছা আছে অবদমিত তা
রেললাইনের ধার, পথ আমাদের সঙ্গী আশ্রয়দাতা।
পোশাকের বহর নেই গো-- উলঙ্গই আছি--
ভাই বোন বাপ মা তাতেই যুঝি!
নিত্যদিনের সংঘর্ষ আর লাগে না ভালো
কিন্তু বলব কাকে, আঁধারে প্রদীপ জ্বালো?
কে দেখবে আমাদের, কে ভোলাবে ব্যথা?
বর্ষায়, শীতে কে দেবে ত্রিপল কাঁথা?
কুত্তা যে  আমরা কুত্তার মত দশা
 আমরা চক্ষুজ্বালা বিরক্তিকর যেন এডিশ মশা।"

চোখের করুণ তারা চেয়ে শুধু রয়
লোকে বলে "উচ্ছিষ্টদের দিও না প্রশ্রয়।
কুত্তার গর্ভজাত কুত্তার মত নোংরা
ফণা তুলে দাঁড়িয়ে ফুঁসছে যে কোবরা!"

অথচ দেখেছ কি বীর বাবুদের কীর্তি
কামনার উত্তাল জাগরণে সেই নোংরাতেই ফুর্তি!

বাঁচানোর তাগিদ আছে,কার আছে হিম্মত?
আয় তবে ছুটে গড়ে দে পর্বত।
থাকুক তারা আনন্দে এক শান্তির বাতায়নে
প্রস্ফুটিত হোক কুসুমগুলি,নব প্রাতের নবজাগরণে।

স্বাধীনতার সার্থক রূপায়ণে আয় এগিয়ে আয়---
কাটাক তারা সারা জীবন অগাধ প্রসন্নতায়।
রুধির বলিদান কর রে আজ সাফল্যমন্ডিত--
অধিষ্ঠিত হোক উচ্চপদে দীন নিঃস্ব রিক্ত।
স্বাধীনতা পাক তারা, হোক তাদের জয়--
জাগ তোরা, নিয়ে আয় সুখের প্রলয়।

Monday, August 12, 2019

পতাকা হাতে দৌড়া



         পতাকা হাতে দৌড়া
               সঞ্জিত দাস
সতেজ শরীর,বাহুর জোর
ভাঙল আইন,ভাঙল ডোর।
নিস্প্রাণ হল হাজারো দেহ
লাগিয়ে শাসকের ভালোবাসা স্নেহ!
বলিদানের বিভীষিকা ছাড়ালো সীমা
নিথর দেহে রক্তজবার জামা!
ছূটে এল সব সদলবলে
ফেলতে খুঁটি নোংরা বিলে।
বিনিময়ে পেল অন্য জীবন
গড়া যাতে অন্য ভুবন।
হাতের পরে রাখল হাত
সাহেব প্রভুদের করতে নিপাত।
দীর্ঘ বছর সময় গেল
একদিন দ্বীপ স্তিমিত হল।
উঠল প্রাণে নব স্ফুরণ
বাঁচার আশা গড়ল স্বপন।
রুধির স্তূপে জ্বলল ধূপ
বাঁধন পেল উন্মুক্ত রূপ।
শান্তি পেল অতৃপ্ত আত্মা
যারা হয়েছিল নিষ্ঠুর হত্যা।

তাই বলি "জাগ তোরা
রুধির স্মরণ দেহে ভরা।
উদ্দেশ্য করতে হবে সফল
শপথ নে হ সবল।
দেশপ্রেমিকের স্বপ্নের সার্থক রূপায়ণ
এঁকে নে আঁখিতে এখন।
আগুয়ান হও ভাই তারপর
বিদায় কর সমস্ত স্বার্থপর ।
দেশকে লুটে খাবে যারা
কর রে তাকে সর্বহারা।
জাগা প্রেম মূল্যবোধ মানসিকতা
এগিয়ে আয় দেখা সাহসিকতা।
হিম্মত আছে?আয় তবে
জীবন যায় যাক যাবে,
রুধির স্মরণ দেহে ভরা
যতই আসুক বন্যা,খরা
রুখে দাঁড়া বসুধার রক্ষায়
আয় এগিয়ে আয় আয়।"
দেশের পতাকা হাতে দৌড়া
নবীন বালক কি প্রৌঢ়া,
প্রকৃত স্বাধীনতা আন ফিরিয়ে,
হাজারো ঝঞ্ঝা প্রতিবন্ধকতা সরিয়ে।

Sunday, August 11, 2019

Bibeker khoje



           বিবেকের খোঁজে
                সঞ্জিত দাস
বিবেকের খোঁজে আমি--
দীন হীন নিঃস্ব রিক্তের প্রতি চেয়ে,
বিবেকের খোঁজে আমি--
ধর্ষিতার ছিন্নবিচ্ছিন্ন দেহের প্রতি চেয়ে,
বিবেকের খোঁজে আমি--
উর্বর মস্তিষ্কের ধ্বংসের প্রতি চেয়ে,
বিবেকের খোঁজে আমি--
বিত্তশালী দাম্ভিক মহাশয়ের প্রতি চেয়ে,
বিবেকের খোঁজে আমি--
শাসকের কার্যকলাপ আচরণের প্রতি চেয়ে,
বিবেকের খোঁজে আমি--
ঘুণ ধরা জরাজীর্ণ সমাজের প্রতি চেয়ে,
বিবেকের খোঁজে আমি--
চতুর্দিকে ভ্রমণে দ্বেষহীন তরুণের অপেক্ষায়,
বিবেকের খোঁজে আমি--
জাপান ইউরোপ আফ্রিকা হতে আলাস্কায়,
বিবেকের খোঁজে আমি--
নিষ্কলুষ পরোপকারী আর্তনিবেদিত প্রাণের প্রত্যাশায়,
বিবেকের খোঁজে আমি--
প্রতিবন্ধকতার মার্গ নিষ্কন্টক করার অভিপ্রায়ে,
বিবেকের খোঁজে আমি--
মূল্যবোধ,মানসিকতা, কর্তব্যবোধের সৃজনের প্রচেষ্টায় ।