মূর্খেরও অধম
সঞ্জিত দাস
শিক্ষিত হয়ে তবু মূর্খেরও অধম
এরা যদি থাকে তবে বিপর্যয় চরম।
পদ পেয়ে লাফানো,উত্যক্তের অভিসন্ধি
কারাগারে নিয়ে গিয়ে করে দেয় বন্দী ।
মস্তক চাপে চাপে হয় চিঁড়ে চ্যাপ্টা
ভাবা ছিল যা,পায়নি তা রূপটা।
ইচ্ছার বাহু ভেঙে করে দেবে লোপাট
বাইরে বের করে দিয়ে দেবে কপাট।
ভাঙা ঘরে জ্যোৎস্নার পড়ে খুব আলো
তোমরা প্রাচীর গড়ে থাকো খুব ভাল।
নিয়মনীতির বুলি আর না শোনাও
নরকের পথ ধরে যাও চলে যাও।
অটল অনড় সেই প্রাচীন আসুক
একটু সময় নিয়ে প্রজন্ম ভাবুক।
করুণ চোখের তারা পেয়ে যাক শান্তি
ঘুচে যাক আছে যা কিছু ভ্রান্তি।
আর কতদিন চেপে থাকবে সে কান্না?
তোমরাই পাত পেড়ে খেয়ে যাবে রান্না?
প্রভুর আশীর্বাদে হোক করা আজ অভিযোগ
বিলীন হয়ে যাক থাকা শত দুর্ভোগ।
No comments:
Post a Comment