কবিতা --বাঁচার উপায়
বাঁচার উপায়
সঞ্জিত দাস
স্মিত হাসে আর চোখ রাঙায়
বহু বিপদ হাত বাড়ায়
না জানি বাঁচার কোন্ উপায়!
বয়ে যায় নদী তার মতো
ক্ষয়ে ক্ষয়ে ভূমি হয় ক্ষত
তার পায়ে আজ প্রাণ নত!
হিড়িক রসদ খোঁজার
যথার্থ হোক আহার
ভাঙুক বাঁধ শঙ্কার।
কালোর পরে আলোর আশ
অটুট মনে করুক বসবাস
ডুবুক পাহাড় জমা হা-হুতাশ।
গরীবের ঘরে জমা জল
কাড়বে না মনের বল
উঠে দাঁড়াবে হবে সফল।
আঁটকে রাখা শয়তানটা,
হাস্যময় জীবনের মন্ত্রটা
কেড়ে ক`দিন রাখবে নিজের জিম্মায় --
প্রাণের জোয়ার জাগবে
ভাগবে সে ভাগবে
আসবে সুদিন নিয়ে বাঁচার উপায়।
কেমন লাগল জানাতে ভুলবেন না।
ReplyDelete