অপেক্ষায়
সঞ্জিত দাস
জানি না কোন্ পথে বাঁক নেবে দৃশ্য
আবার কী পাব দেখা দাস মিশ্র
সুন্দর ছায়াঘেরা প্রকৃতির বনতল
দীঘিতে ফুটে থাকা পূর্ণ শতদল?
মানুষ হাসবে কবে প্রাণোচ্ছল ?
দাঁড়াবে বুক উঁচিয়ে স্বীয় মনোবল ?
আশা ছিঁড়ে হয়ে গেছে বন্দীদশা
ঘরে বসে কাজ নেই মারছ মশা ?
কবে সে ছাড়বে বাসা?
উত্তর মেলেনি এখনও খাসা।
চিন্তায় ভাঁজ পড়ে কপালে
হাওয়া নেই নৌকার পালে,
গতিহীন হলে পথে আঁধার নামে
অশুভের হাতছানি থাকে ডানে বামে।
ফুঁসে ওঠা বহ্নির ভয়াল হলকা
সবকিছু তছনছ যেন সব পলকা।
সাজানো ভুবন হয় ক্ষতবিক্ষত
তবুও নাছোড়বান্দা জাগে অবিরত।
ফণা তুলে দিতে চায় বিষ
মানুষ শান্তির খোঁজে অপেক্ষায় অহর্নিশ।
No comments:
Post a Comment