Wednesday, June 19, 2019

Brikkher bilap

              বৃক্ষের বিলাপ
                  সঞ্জিত দাস
ওরে,তোরা কেন নিষ্ঠুর?
আমার ফলে রস টইটম্বুর
কাটিস কেন বল আমারে?
প্রয়োজনের বেশি দিই সবারে 
ধীরে  ধীরে বেড়ে উঠি
গগনতলে বাহুমেলে মজা লুটি
ভাল্লাগে না তোদের বোধহয়?
কেটে করিস মোদের অসহায়
আক্সিজেন দিই,দিই ছায়া
তাও হৃদয়ে অভাব মায়া
আসবাব বানাস ,বানাস বাড়ি 
লোভ ভুবনতুল্য তাই আনাড়ি?
আমারও আছে পুত্র ,কন্যা
তাই নিয়ে করি ঘরকন্না
চলতে পারি না ঠিকই 
সমীরণ দিই, মেঘ আনি,
ভূগর্ভে আমরা জল ভরাই,
শুষ্ক প্রান্তরে সবুজ সাজাই
শহরে যখন হাঁফ ধরে
ছুটে আসিস আমার তরে
সবার আগে এসেছি আমি
আমি হলাম তোদের স্বামী
আমায় তোরা মারতে চাস;
নিশ্চিহ্ন হবে মানবকূলের বসবাস
জানিনা বুঝবি তোরা কবে
জিঘাংসা লোপাৎ যাবে যবে?
ভালোবাসো প্রকৃতিকে, ভালোবাসো আমাদের,
ভুবন রক্ষার্থে আমরা প্রয়োজনের
তোমরা মানুষ বুদ্ধিতে শ্রেষ্ঠ
কি করবে ,হবে দিগভ্রষ্ট ?
ক্ষুদ্র মোদের একটি আবেদন
রক্ষা করো মোদের আপনজন!

No comments:

Post a Comment