বারবনিতার উপার্জন
সঞ্জিত দাস
"মা মৃত, অন্ধ বাবা
পরিবারের উদরে ক্ষুধার থাবা!
পথে আমি তাই নূতন
ভেঙেছে লজ্জার বাঁধ অনুশাসন !
অন্তরের ক্রন্দন তবুও হাসে
বাবুরা দেহের চারপাশে ভাসে!
অর্থ দেয় কামনার লালসায়
আশীর্বাদে বারবনিতার পরিবার বাঁচায়!
উপার্জিত অর্থ অঙ্গের মর্দনে
আসে বস্তির আঁধারে, গোপনে!
একছটাক্ আলো ফোটে তাই
শীর্ণ মুখে খাবার যোগাই !"
বাঁচুক শত বারবনিতার উপার্জন
বাঁচাক বুভুক্ষু প্রাণগুলির স্পন্দন !
সঞ্জিত দাস
"মা মৃত, অন্ধ বাবা
পরিবারের উদরে ক্ষুধার থাবা!
পথে আমি তাই নূতন
ভেঙেছে লজ্জার বাঁধ অনুশাসন !
অন্তরের ক্রন্দন তবুও হাসে
বাবুরা দেহের চারপাশে ভাসে!
অর্থ দেয় কামনার লালসায়
আশীর্বাদে বারবনিতার পরিবার বাঁচায়!
উপার্জিত অর্থ অঙ্গের মর্দনে
আসে বস্তির আঁধারে, গোপনে!
একছটাক্ আলো ফোটে তাই
শীর্ণ মুখে খাবার যোগাই !"
বাঁচুক শত বারবনিতার উপার্জন
বাঁচাক বুভুক্ষু প্রাণগুলির স্পন্দন !
No comments:
Post a Comment