Wednesday, June 19, 2019

Preyosir chithi

          প্রেয়সীর চিঠি
              সঞ্জিত দাস
কালি,কাগজ ,কলম
শব্দে শব্দে মলম
খামভরা চিঠির সুবাসে
প্রেয়সীর বার্তা আসে
স্নেহের সেই সম্বোধন
'প্রিয়' ডাকের বাঁধন
বেঁধেছে আমায় মায়ায়
অকৃত্রিম, অনন্ত ,ভালোবাসায়
মুক্তোর জেল্লা লিখনে
চুপিসারে খুলি গৃহকোণে
পড়ি বারে বার
মনোবেদনা হয় ছারখার
খুশি গড়ে স্বপন
মিলন কবে? কখন?
তার চিন্তায় অনিদ্রায়
দেখি তার কায়
যৌবনের উগ্র উন্মাদনা 
শিথিল হয় না!
লিখতে বসি প্রত্যুত্তর
কাজ ফেলে অবসর
চলে যায় দিন
মাস ,বছর ,দীর্ঘদিন
অন্তিম পরিণামের প্রত্যাশা--
মিটবে কি তৃষা?

No comments:

Post a Comment