Thursday, May 2, 2019

Mitinmasi ....ador korbe na?

       

মিতিনমাসি... আদর করবে না?
                   সঞ্জিত দাস
                (ছোটদের জন্য)
মিতিনমাসি..মিতিনমাসি... একটু
আদর করবে না?
কাঁচের গ্লাস ভেঙেছি,
তাই পা ধরেছি,
নিজের কান মুলেছি,
আর করব না---
মিতিনমাসি..মিতিনমাসি... একটু
আদর করবে না?
আমি এখন বাচ্চা,
ভুলই লাগে আচ্ছা,
মনটি আমার কাঁচ্চা,
মানিয়ে নিও না--
মিতিনমাসি..মিতিনমাসি... একটু
আদর করবে না?
রূপকথার আমি ভক্ত,
পড়ার বই শক্ত,
তাই মা ক্ষিপ্ত,
মাকে বুঝিয়ো না---
মিতিনমাসি..মিতিনমাসি... একটু
আদর করবে না?
খেলতে চায় মন,
দিন -রাত সর্বক্ষণ,
টান যে ভীষণ,
কেউ শোনে না---
মিতিনমাসি..মিতিনমাসি... একটু
আদর করবে না?
মাসি তুমি ভালো,
দুঃখের মাঝে আলো,
পোশাক পরাও জমকালো,
তোমায় মারব না--
মিতিনমাসি..মিতিনমাসি... একটু
আদর করবে না?





No comments:

Post a Comment