মেঘ
সঞ্জিত দাস
গগনতলে লুটিয়ে মেঘের ভেলা
আগমন প্রত্যাগমন করে দিবারাত
জমাট বেঁধে দাঁড়িয়ে একেলা
বৃষ্টিবিন্দু ঝরায় ঘটিয়ে অভিঘাত।
দিনের বেলা আঁধার হয়
বাজ পড়ে ক্ষণে ক্ষণে
পুলকিত হয় সর্ব হৃদয়
শীতল মধুর এই বাতায়নে।
মেঘের কোন দেশ নাই
ঘুরে বেড়ায় এপার ওপার
খন্ডে খন্ডে বিভক্ত তাই
সমীরণের দোলায় গগন চরাচর।
স্থির রয় না কভু
অগ্রগতির সূচক হয়ে চলমান
ওপর হতে নিয়ন্ত্রণে প্রভু
গোধূলি আলোয় মেঘবর্ণে জাজ্বল্যমান ।

No comments:
Post a Comment