Wednesday, May 22, 2019

Cricket

                   
 

                  ক্রিকেট
                  সঞ্জিত দাস
চার ছক্কা সীমানা  পেরিয়ে
উল্লাসে দর্শকদল চিৎকারে;
ব্যাট ,বল, উইকেটের সমন্বয়ে
দুরন্ত দৌড় লক্ষ্যের স্কোরে।
এগারোটি মুখ আশার ভরে
নামছে মাঠে শার্ট এঁটে,
জিতবে এরা ওদের হারে
পরিণতি কয় সর্ববিষয় অকপটে।
আম্পায়ার ওই দাঁড়িয়ে হোথা
নির্দেশিছে আপন দেহভঙ্গিমার ঈশারায়;
সঠিক হোক কি বেঠিকতা
অনড় সিদ্ধান্তের চূড়ান্ত শিখায়।
বাইশ গজের পিচের মাঝে
শর্টপিচ ,ফুললেনথ ,ইয়র্কার বলে
বিষম প্রহারে পরিত্রাণ খোঁজে
বল ;ব্যাটের উৎখাতে সমূলে
করতে যে চায় বল--
এক বিনা অপরে অচল
দুইয়ের মিলন সংগীতে পুলক সম্বল,
ক্রিকেটের দৌরাত্ম্য নচেৎ অম্বল!

No comments:

Post a Comment