Tuesday, October 1, 2019

 বিভাগ - কবিতা
কবি - সঞ্জিত দাস
কবিতা - পরিবর্তন
তাং -  ০১/১০/২০১৯ 

               পরিবর্তন
             সঞ্জিত দাস

খোকা খুকি ভুলে গেছে
বইয়ের পাতা,
মাথার উপরে আছে সর্বদা
যান্ত্রিকতার ছাতা।
কেউ শোনে না বারণ
বৃথাই বলা---
কৃত্রিম ছোঁয়াই টানছে তাদের
হচ্ছে পথচলা।
রূপকথার চরিত্রেরা সজীব আজ
মোবাইলের পর্দায়,
বইগুলিতে ঘুণপোকা গড়েছে বসতি
ধ্বংসের আশায়।

যান্ত্রিকতা থাক না সাথে
ওটাও প্রয়োজন,
থেকো না আলিঙ্গনে সর্বদা
হয়ে নিমজ্জন। 

No comments:

Post a Comment