Monday, August 12, 2019

পতাকা হাতে দৌড়া



         পতাকা হাতে দৌড়া
               সঞ্জিত দাস
সতেজ শরীর,বাহুর জোর
ভাঙল আইন,ভাঙল ডোর।
নিস্প্রাণ হল হাজারো দেহ
লাগিয়ে শাসকের ভালোবাসা স্নেহ!
বলিদানের বিভীষিকা ছাড়ালো সীমা
নিথর দেহে রক্তজবার জামা!
ছূটে এল সব সদলবলে
ফেলতে খুঁটি নোংরা বিলে।
বিনিময়ে পেল অন্য জীবন
গড়া যাতে অন্য ভুবন।
হাতের পরে রাখল হাত
সাহেব প্রভুদের করতে নিপাত।
দীর্ঘ বছর সময় গেল
একদিন দ্বীপ স্তিমিত হল।
উঠল প্রাণে নব স্ফুরণ
বাঁচার আশা গড়ল স্বপন।
রুধির স্তূপে জ্বলল ধূপ
বাঁধন পেল উন্মুক্ত রূপ।
শান্তি পেল অতৃপ্ত আত্মা
যারা হয়েছিল নিষ্ঠুর হত্যা।

তাই বলি "জাগ তোরা
রুধির স্মরণ দেহে ভরা।
উদ্দেশ্য করতে হবে সফল
শপথ নে হ সবল।
দেশপ্রেমিকের স্বপ্নের সার্থক রূপায়ণ
এঁকে নে আঁখিতে এখন।
আগুয়ান হও ভাই তারপর
বিদায় কর সমস্ত স্বার্থপর ।
দেশকে লুটে খাবে যারা
কর রে তাকে সর্বহারা।
জাগা প্রেম মূল্যবোধ মানসিকতা
এগিয়ে আয় দেখা সাহসিকতা।
হিম্মত আছে?আয় তবে
জীবন যায় যাক যাবে,
রুধির স্মরণ দেহে ভরা
যতই আসুক বন্যা,খরা
রুখে দাঁড়া বসুধার রক্ষায়
আয় এগিয়ে আয় আয়।"
দেশের পতাকা হাতে দৌড়া
নবীন বালক কি প্রৌঢ়া,
প্রকৃত স্বাধীনতা আন ফিরিয়ে,
হাজারো ঝঞ্ঝা প্রতিবন্ধকতা সরিয়ে।

No comments:

Post a Comment